ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ৫:০০:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী 

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে আজ রবিবার সকালে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) আজ সকাল ৭টা ২৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। 

যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছেন। গ্লাসগোতে তিনি কপ২৬ শীর্ষ সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেন। 

সেখানে অবস্থানকালে ১ নভেম্বর, প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের (এসইসি) কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘সিভিএফ-কমনওয়েলথ হাই-লেভেল প্যানেল ডিসকাসনে অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন।